সুখবর দিলেন পরীমনি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০২:৫৮ পিএম

সংগৃহীত

দীর্ঘ বিরতির পর সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’ দিয়ে আবার কাজে ফিরেছিলেন অভিনেত্রী পরীমণি। ২০২৩ সালের অক্টোবরে শুটিং শুরু হলেও এরপর সিনেমাটির অগ্রগতি নিয়ে তেমন কোনো তথ্য ছিল না।

অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ জানিয়েছে, সিনেমাটি নিয়ে নতুন আপডেট এসেছে। আসন্ন কোরবানির ঈদে সিনেমাটির প্রথম গান প্রকাশ করা হবে।

ঈদের আগের দিন জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘জোছনায় ভাসা শহর’ শিরোনামের গানটি। গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। কণ্ঠ দিয়েছেন ব্যান্ড আভাসের তানজির তুহিন, আর সংগীতায়োজন করেছেন শাকের রাজা।

রেজা ঘটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই সিনেমায় পরীমণি অভিনয় করেছেন ‘কাজল চৌধুরী’ চরিত্রে। তার বিপরীতে ‘রায়হান’ চরিত্রে দেখা যাবে সাইমন সাদিককে। আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিমসহ অনেকে।

ঈদের পর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top