জনপ্রিয় কে-ড্রামা অভিনেতা কিম সু-হিয়ানকে নিয়ে বিতর্ক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০২:৫৬ পিএম

সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-ড্রামা অভিনেতা কিম সু-হিয়ান-কে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে এক ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি কিম সে-উই, যিনি জনপ্রিয় ইউটিউব চ্যানেল হোভার ল্যাব-এর প্রধান এবং সাবেক টেলিভিশন সাংবাদিক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কিম সে-উই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তথ্য বিকৃত করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন, যার ফলে অভিনেতা কিম সু-হিয়ানের সুনাম ক্ষতিগ্রস্ত হয়। এরপর অভিনেতা তার বিরুদ্ধে মানহানির মামলা করেন।

এর আগে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যেখানে বলা হয়—প্রমাণ নষ্ট করা বা পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তদন্তে পুলিশ জানায়, ওই ইউটিউবার মেসেঞ্জার অ্যাপ কাকাওটক-এর চ্যাট স্ক্রিনশট বিকৃত করেন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া অডিও ক্লিপ তৈরি করেন।

বিকৃত তথ্যের মাধ্যমে দাবি করা হয়, কিম সু-হিয়ান এবং প্রয়াত অভিনেত্রী কিম সে-রন-এর মধ্যে নাবালিকা অবস্থায় সম্পর্ক ছিল এবং পরবর্তীতে তার আত্মহত্যার পেছনে অভিনেতার চাপ ছিল—যা তদন্তে মিথ্যা বলে প্রমাণিত হয়।

তদন্তকারীরা জানান, কিম সে-উই মূলত আর্থিক লাভ এবং চ্যানেলের ভিউ ও সাবস্ক্রাইবার বাড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব ভুয়া তথ্য ছড়িয়েছিলেন।

এই ঘটনার প্রভাব পড়ে কিম সু-হিয়ানের ক্যারিয়ারে। তিনি সোশ্যাল মিডিয়ায় ১০ লাখের বেশি অনুসারী হারান, একাধিক বিজ্ঞাপন ও টিভি চুক্তি বাতিল হয় এবং তার অভিনীত ডিজনি প্লাস সিরিজ নক-অফ-এর মুক্তিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top