মারা গেলেন শাহরুখ খানের সহঅভিনেতা রমাকান্ত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৫:৪২ পিএম

সংগৃহীত

ভারতীয় থিয়েটার, চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ, প্রবীণ অভিনেতা রমাকান্ত দয়ামা আর নেই। মঙ্গলবার (২৬ মে) সকালে তার মৃত্যু হয়। তার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত-অনুরাগী ও পুরো বিনোদন জগতে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু শুভাঙ্গি লাটকর। তিনি সামাজিক মাধ্যমে একটি পুরোনো ভিডিও শেয়ার করে রমাকান্ত দয়ামার মৃত্যুর খবর জানান এবং তাকে একজন প্রাণবন্ত, উষ্ণ হৃদয়ের ও অনুপ্রেরণাদায়ী মানুষ হিসেবে স্মরণ করেন।

ভিডিওটিতে দেখা যায়, এক আড্ডার মুহূর্তে তারা গান, নাচ ও হাসিতে মেতে আছেন—যা তার জীবনের আনন্দময় উপস্থিতিকেই যেন আবারও মনে করিয়ে দেয়।

তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, রমাকান্ত দয়ামা বলিউডের প্রশংসিত চলচ্চিত্র ‘চাক দে! ইন্ডিয়া’ এবং ‘ধানাক’-এ অভিনয় করে দর্শকের প্রশংসা অর্জন করেন। পাশাপাশি তিনি বহু নাটক ও মঞ্চনাটকের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি জনপ্রিয় অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার যশস্বিনী দয়ামার পিতা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top