২০ সেকেন্ডের টিজারে উরাধুরা নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৫:৩৮ পিএম

সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে নতুন চমক নিয়ে ফিরছেন চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। দীর্ঘ বিরতির পর এবার তিনি হাজির হচ্ছেন একেবারে নতুন গান নিয়ে—শিরোনাম ‘লোকে বলে’।

গানটির সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সুরকার ফুয়াদ আল মুক্তাদির। এই গানে কণ্ঠ দিয়েছেন ফারিয়া নিজেই, যা তার ভক্তদের জন্য বাড়তি চমক হিসেবে ধরা হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত ২০ সেকেন্ডের টিজারেই গানটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। টিজারের শুরুতেই দেখা যায় ফুয়াদের দারুণ মিউজিক্যাল এন্ট্রি, আর এরপরই পর্দায় হাজির হন নুসরাত ফারিয়া—গ্ল্যামার ও স্টাইলের মিশেলে ভিন্ন এক রূপে। কোথাও তাকে দেখা গেছে রেড কার্পেট লুকে, আবার কোথাও উৎসবের আবহে নাচের তালে মাতোয়ারা অবস্থায়।

টিজারে শোনা যায় আকর্ষণীয় সংলাপ—

“লোকেতে বলে রে, কই থেকে আইলো সে…”

গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং ভিডিও নির্মাণ করেছেন ভারতের খ্যাতনামা কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদব।

সামাজিক মাধ্যমে টিজার শেয়ার করে ফারিয়া লিখেছেন, “এই ঈদে আসছি বাড়াতে মনের টেম্পারেচার।” তার এই পোস্ট ঘিরেও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আলাদা উত্তেজনা।

‘লোকে বলে’ গানটি প্রকাশ পাবে এসভিএফ ও ব্লিং মিউজিক এর ব্যানারে। ঈদ উপলক্ষে গানটি ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবেই আসছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top