ঈদের দৌড় থেকে সরে গেল ‘নাকফুলের কাব্য’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:১০ পিএম
কোরবানির ঈদে মুক্তির ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল নাকফুলের কাব্য। সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।
সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। এটি ছিল তাদের প্রথম একসঙ্গে কাজ করা সিনেমা। পরবর্তীতে তারা আরও দুটি সিনেমা— লিপস্টিক ও টগর-এ অভিনয় করলেও ‘নাকফুলের কাব্য’ এখনো মুক্তি পায়নি।
গ্রামীণ পটভূমিতে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সমাজপতিদের বাধা উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের গল্প উঠে আসবে সিনেমাটিতে।
চিত্রনাট্য ও গল্প লিখেছেন ফেরারি ফরহাদ।
২০২২ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। তখন এর নাম ছিল শুধু নাকফুল। পরে সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকফুলের কাব্য’।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তি পিছিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও, দীর্ঘদিন ধরেই সিনেমাটির প্রচারণা কার্যক্রমে তেমন সক্রিয়তা দেখা যাচ্ছিল না।
এনএফ৭১/ওতু
বিষয়:
