‘প্রিন্স’ সিনেমার স্থগিতাদেশ প্রত্যাহার, প্রদর্শনে আর বাধা নেই

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১১:৩২ এএম

সংগৃহীত

চলতি মাসের শুরুতে স্থগিত হওয়া প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমার সার্টিফিকেশন সনদ পুনর্বহাল করেছে সার্টিফিকেশন বোর্ড। ফলে এখন থেকে সিনেমাটি প্রদর্শনে আর কোনো বাধা থাকছে না।

সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন জানান, সার্টিফিকেশনবিহীন কোনো দৃশ্য বা গান প্রদর্শন করা হবে না—এ মর্মে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান মুচলেকা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বোর্ড স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এছাড়াও রয়েছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানিয়েছে, রোববার তারা সিনেমাটির পরিবর্তিত সংস্করণের নতুন সার্টিফিকেশন সনদ হাতে পেয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top