কলকাতায় ছেলে ফারিশকে নিয়ে সময় কাটাচ্ছেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:৩০ এএম

সংগৃহীত

দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের পর বর্তমানে কলকাতায় রয়েছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। স্বামী ও ছেলে ফারিশকে নিয়ে সেখানে বিভিন্ন ব্যক্তিগত ও সামাজিক আয়োজনে দেখা যাচ্ছে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত মা-ছেলের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী। কখনো ছেলের হাত ধরে হাঁটা, কখনো খেলাধুলা কিংবা হাসিখুশি সময়—সব মিলিয়ে এখন ছেলেকে ঘিরেই কাটছে তার ব্যস্ততা।

গত ৫ আগস্টের পর দেশ ছাড়েন মাহিয়া মাহি। প্রথমে কলকাতায় অবস্থান করলেও ভারতের ভিসার মেয়াদ শেষ হওয়ায় পরে যুক্তরাষ্ট্রে যান তিনি। এরপর তাকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে অভিনেত্রীর দাবি ছিল, কিছু প্রয়োজনীয় কাজ শেষ করতেই তার বিদেশযাত্রা। নিউইয়র্কে পৌঁছে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়”—যা নিয়ে অনেকে ধারণা করেছিলেন, হয়তো স্থায়ীভাবে দেশ ছাড়ছেন তিনি।

যদিও মাহির ঘনিষ্ঠজনদের ভাষ্য, ছেলে ফারিশ ও দেশের টান তাকে কখনোই পুরোপুরি দূরে রাখতে পারেনি। অবশেষে আবারও পরিবারের কাছে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে কলকাতায় পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন তিনি।

সন্তান জন্মের পর থেকেই অভিনয়ে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন মাহিয়া মাহি। পরিবার ও ছেলে ফারিশের দেখভালেই এখন বেশি সময় দিচ্ছেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top