তবে কি চুপিসারে বিয়ে করলেন কঙ্গনা!
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:২৮ এএম
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও আলোচনার কেন্দ্রে। বছরজুড়ে নানা কারণে শিরোনামে থাকা এই অভিনেত্রীর একটি নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন জল্পনা।
ভাইরাল হওয়া ছবিতে তাকে দেখা যায় সালোয়ার পরা অবস্থায়, গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর এবং চোখে সানগ্লাস—যা দেখে অনেকেই তাকে ‘বিবাহিত নারী’র লুকে শনাক্ত করেন। মুহূর্তেই শুরু হয় নানা প্রশ্ন—তবে কি গোপনে বিয়ে করেছেন কঙ্গনা?
ভিডিও ও ছবিকে ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটি ‘কুইন ২’-এর শুটিং লুক, আবার কেউ ধারণা করছেন ৪১ বছর বয়সে হয়তো সত্যিই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি কঙ্গনা রানাউত। ভিডিওতে দেখা যায়, ছবি তোলার বিষয়টি বুঝতে পেরে তিনি গম্ভীরভাবেই পরিস্থিতি সামলান এবং বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করেন।
শোনা যাচ্ছে, মুম্বাইয়ে বর্তমানে ‘কুইন ২’ সিনেমার লুক টেস্ট চলছিল, যেখানে অংশ নিতে পারেন এই অভিনেত্রী। এ কারণেই এমন লুক হতে পারে বলেও অনেকে ধারণা করছেন। এদিকে তার ভক্তদের একাংশ সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছাও জানাতে শুরু করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
