সাদা পোশাকে নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:২৭ এএম
সাদা পোশাকে নতুন ফটোশুটের লুকে মুগ্ধতা ছড়িয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও গ্ল্যামারাস উপস্থিতির কারণে তিনি সবসময়ই ভক্তদের নজর কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন ছবি প্রকাশ মানেই অনুরাগীদের বাড়তি আগ্রহ।
সম্প্রতি নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। সাদা পোশাকে তোলা ছবিগুলোতে তাকে দেখা যায় স্নিগ্ধ, পরিপাটি ও আভিজাত্যপূর্ণ লুকে। তার অভিব্যক্তি ও স্টাইল ভক্তদের দৃষ্টি কাড়ে মুহূর্তেই।
ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, “চিরায়ত রূপের আবেদন কখনো ফুরিয়ে যায় না।” তার এই বার্তা এবং ছবির সৌন্দর্য মিলিয়ে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পড়ে যায়। পোস্ট প্রকাশের পরপরই কমেন্ট বক্স ভরে ওঠে প্রশংসায়।
উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অপু বিশ্বাস। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে অন্যতম সফল জুটিতে পরিণত হন এই অভিনেত্রী।
এনএফ৭১/ওতু
বিষয়:
