‘৭২ ঘণ্টার মধ্যে ধর্ষকের প্রকাশ্য ফাঁসি চাই’: চমক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ১২:৫২ এএম

সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শোক ও ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। নৃশংস এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষের পাশাপাশি সোচ্চার হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের ফেসবুক পোস্টে তিনি ধর্ষণের বিচারব্যবস্থা দ্রুত পরিবর্তনের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, ধর্ষকদের সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে ফাঁসি কার্যকর করা উচিত।

চমক লেখেন, “ধর্ষণের বিচারের আইনগুলো পরিবর্তন না করলে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে। ধর্ষকের ফাঁসি হবে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে।”

শুধু চমকই নন, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা মিশু সাব্বিরসহ আরও অনেক তারকা। সামাজিক মাধ্যমে তারা ধর্ষণের কঠোর বিচার দাবি করছেন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top