রামিসা হত্যাকাণ্ডে ক্ষোভ, ধর্ষকের ক্ষেত্রে ‘মব জাস্টিস’ দাবি মিশু সাব্বিরের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ১০:২৪ পিএম

সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা–কে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘটনার দ্রুত ও কঠোর বিচার দাবি করছেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা মিশু সাব্বির ধর্ষকের ক্ষেত্রে ‘মব জাস্টিস’-এর পক্ষে মত দিয়েছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “কোনো ধরনের মব জাস্টিস গ্রহণযোগ্য নয়, তবে ধর্ষকের ক্ষেত্রে মব জাস্টিস অত্যাবশ্যকীয়। কারণ বাংলাদেশে এর কোনো জাস্টিস নাই।”

তার এই মন্তব্যের পর অনেকেই সামাজিক মাধ্যমে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার ধারণার বিরোধিতাও করেছেন।

উল্লেখ্য, শোবিজে জনপ্রিয় এই অভিনেতা দীর্ঘদিন ধরে কানাডার টরন্টো শহরে বসবাস করছেন। বর্তমানে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top