তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৭:১৩ পিএম

সংগৃহীত

ছোট পর্দা পেরিয়ে বড় পর্দাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সচেতনতা ও স্টাইল স্টেটমেন্ট সবসময়ই দর্শক-ভক্তদের আলোচনায় রাখে তাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি অবকাশ যাপনের কয়েকটি দৃষ্টিনন্দন ছবি শেয়ার করে আবারও নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। পোস্ট করা ছবিগুলোতে মেহজাবীনকে বিভিন্ন মনোরম লোকেশনে অত্যন্ত আকর্ষণীয় ও ফ্যাশনেবল লুকে দেখা গেছে।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনও ভক্তদের হৃদয় ছুঁয়েছে। তিনি লিখেছেন, “তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।” প্রিয় অভিনেত্রীর এমন আবেগঘন ও ব্যতিক্রমী ক্যাপশন দেখে মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বইছে।

অনেকেই তার রূপ, ব্যক্তিত্ব ও স্টাইলের প্রশংসা করে ভালোবাসা প্রকাশ করেছেন। কেউ বলছেন ‘সৌন্দর্যের অন্য নাম মেহজাবীন’, আবার কেউ তার ফ্যাশন সেন্সকে আখ্যা দিচ্ছেন ‘অনবদ্য’।

উল্লেখ্য, লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯-এ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মেহজাবীন। তার অভিনীত প্রথম নাটক ছিল তুমি থাকো সিন্ধুপারে, যা পরিচালনা করেছিলেন ইফতেখার আহমেদ ফাহমি। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেন মাহফুজ আহমেদ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top