অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:৩৭ পিএম
দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন।
বুধবার রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন দিলু মজুমদার। অভিনয়ের প্রতি নিষ্ঠা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি।
বিশেষ করে আরণ্য নাট্যদলের বিভিন্ন প্রযোজনায় তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন এবং নাট্যাঙ্গনের পরিচিত মুখ হিসেবে কাজ করে গেছেন।
তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
