রামিসা হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করলেন শাহনাজ খুশি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ১২:০৭ এএম

সংগৃহীত

অভিনয়শিল্পী শাহনাজ খুশি রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও আবেগ প্রকাশ করেছেন।

২০ মে বিকেল ৩টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। তিনি ঘটনার খবর ও ছবি বারবার দেখে মানসিকভাবে ভেঙে পড়ার কথা উল্লেখ করেন এবং নিহত শিশুটির বাবা–মায়ের কষ্টের কথা ভেবে গভীর শোক প্রকাশ করেন।

শাহনাজ খুশি বলেন, এমন নৃশংস ঘটনায় তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। একই সঙ্গে তিনি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top