পাপারাজ্জিদের ওপর ক্ষুব্ধ সালমান খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:০৮ পিএম
বলিউডের ‘ভাইজান’খ্যাত সালমান খান ব্যক্তিগত মুহূর্তে অতিরিক্ত ছবি তোলার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে তাকে ঘিরে পাপারাজ্জিদের আচরণে বিরক্ত হন এই অভিনেতা।
হাসপাতালের মতো সংবেদনশীল পরিস্থিতিতেও তাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করা হলে বিষয়টিকে অমানবিক বলে মন্তব্য করেন সালমান খান।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তিনি সবসময় সংবাদমাধ্যমকে সম্মান করেছেন এবং তাদের কাজের স্বাধীনতাকে সমর্থন করেছেন।
তবে অন্যের দুঃখ-কষ্টকে ‘কনটেন্ট’ বানিয়ে অর্থ উপার্জনের মানসিকতা তাকে কষ্ট দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে সালমান আরও বলেন, একজন মানুষের জীবনের চেয়ে কোনো ছবির গুরুত্ব বেশি হতে পারে না। একই সঙ্গে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় জানান, বয়স বাড়লেও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা এখনো হারাননি।
এনএফ৭১/ওতু
বিষয়:
