হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীতশিল্পী জোজো

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:০৬ পিএম

সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জোজো মুখোপাধ্যায় শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে হিপ জয়েন্টের সমস্যায় ভোগার পর চিকিৎসকদের পরামর্শে তাকে অস্ত্রোপচার করাতে হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বহু বছর আগে একটি শুটিংয়ের সময় পড়ে গিয়ে গুরুতর আঘাত পান তিনি। সেই পুরোনো আঘাত থেকেই ধীরে ধীরে শারীরিক জটিলতা বাড়তে থাকে।

শিল্পী জানিয়েছেন, তীব্র ব্যথা নিয়েও তিনি নিয়মিত শো ও শুটিং চালিয়ে গেছেন। এমনকি জনপ্রিয় সংগীতভিত্তিক অনুষ্ঠান ‘সারেগামাপা’র শুটিংও করেছেন শারীরিক কষ্ট নিয়েই।

তিনি আরও জানান, ব্যথা কমানোর ওষুধ ও ইনজেকশনের সাহায্যে কাজ চালিয়ে যেতে হয়েছে এবং একসময় লাঠি নিয়েও শুটিং করতে হয়েছে তাকে।

পরিস্থিতি জটিল হয়ে পড়লে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন জোজো। সোমবার (১৮ মে) তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে রয়েছেন।

জোজো জানিয়েছেন, এখন আগের তুলনায় কিছুটা সুস্থ অনুভব করছেন। তবে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন এবং আপাতত হাঁটার অনুমতিও দেওয়া হয়নি। সব ঠিক থাকলে আগামী শুক্রবার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top