রুনা লায়লা-পরীমণি মাতাবেন এবারের ‘আনন্দমেলা’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:২২ পিএম

সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ বিনোদনের আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ঈদের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’।

ঈদের দিন রাত ১০টায় বিটিভির পর্দায় প্রচারিত হবে এই অনুষ্ঠানটি। এবারের আয়োজন উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

এবারের ‘আনন্দমেলা’ সাজানো হয়েছে গান, নাচ, কৌতুক, কুইজ এবং তারকাদের অংশগ্রহণে। সংগীত পরিবেশনায় থাকবেন রুনা লায়লা, বেবী নাজনীন, ন্যান্সি ও ইমরান মাহমুদুল। নাচের পরিবেশনায় অংশ নেবেন সাদিয়া ইসলাম মৌ, মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর।

এছাড়া কুইজ ও দর্শক অংশগ্রহণমূলক পর্বে দেখা যাবে পরীমণি, কেয়া পায়েল, জেফার রহমান, জোভান ও অন্যান্য তারকাদের। কৌতুক পরিবেশনায় থাকবেন আবু হেনা রনি, ফারুক আহমেদ, শামীম জামানসহ আরও অনেকে।

ঈদের আনন্দকে আরও রঙিন করতে বিশেষ নাট্য ও কমেডি পরিবেশনাও যুক্ত করা হয়েছে এবারের ‘আনন্দমেলা’য়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top