মেসির প্রেমে পরীমনি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:৩২ পিএম

সংগৃহীত

ঢালিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো নতুন সিনেমা বা ব্যক্তিগত বিষয় নয়, বরং বিশ্বফুটবল ও তার প্রিয় তারকা লিওনেল মেসিকে ঘিরে প্রকাশ করা আবেগ ও ভালোবাসা নিয়েই তিনি আলোচনায়।

রূপালি পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবল ও প্রিয় দল নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তার সমর্থন আজীবনের।

আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করে পরীমনি বলেন, “আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।”

শুধু দল নয়, আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির প্রতিও নিজের গভীর মুগ্ধতার কথা অকপটে জানান তিনি। পরীমনি আরও বলেন, “আমি মেসির ডাইহার্ড ফ্যান। তার নাম শুনলেই আমার হার্টবিট বেড়ে যায়।”

তার এমন আবেগঘন মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। ভক্ত-অনুরাগীরাও বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করে নানা মন্তব্যে প্রিয় নায়িকাকে সাধুবাদ জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top