কারিনা কায়সারের মৃত্যুতে আবেগঘন বার্তা দীঘির

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১০:২৪ পিএম

সংগৃহীত

লিভার-সংক্রান্ত গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সার। শুক্রবার (১৫ মে) ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিও ফেসবুকে এক আবেগঘন পোস্টে স্মরণ করেছেন তাকে।

দীঘি লেখেন, “কারিনা আপু, তুমি সেদিন আমাকে কল দিয়ে বললা, আমি কিন্তু ‘বিদায়’ ফার্স্ট ডেতেই দেখব। খালি আমাকে ডেটটা জানিয়ে দিবা। তুমি না আমার সাথে ঘুরতে যেতে চাইলা!”

তিনি আরও লেখেন, “তুমি না বললা, দীঘি লাস্ট প্রডাকশনটা করার সময় তোমাকে সেই মিস করছি। আপু, প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে। ভালো থেকো আপু।”

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে কারিনার শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাই নেওয়া হয়। চিকিৎসকেরা তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন।

কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top