শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় দেখা যাবে অর্ণবের স্ত্রীকে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:২০ এএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম রকস্টার। শুরু থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে ছিল, আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা শাকিব খান।
সিনেমার পোস্টার, অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়ে যায়। সম্প্রতি প্রকাশিত গান ‘পিরিতি’ সিনেমাটির প্রতি দর্শকদের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে। গানটিতে সংগীতশিল্পী পান্থ কানাইয়ের উপস্থিতিও দেখা গেছে, যিনি সিনেমায় বিশেষ চরিত্রে থাকতে পারেন বলে শোনা যাচ্ছে।
এরই মধ্যে নতুন চমক হিসেবে সিনেমাটিতে যুক্ত হয়েছেন ভারতীয় সংগীতশিল্পী সুনিধি নায়েক। তিনি সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বলে জানা গেছে।
পরিচালক আজমান রুশো বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ইঙ্গিত দিয়েছেন বড় চমকের।
সুনিধি নায়েক রবীন্দ্রসংগীত ও শাস্ত্রীয় সংগীতে পরিচিত একজন শিল্পী। তিনি ‘কোক স্টুডিও বাংলা’সহ বিভিন্ন মঞ্চে নিয়মিত পারফর্ম করেন এবং সংগীতপ্রেমীদের কাছে জনপ্রিয়। তিনি সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব-এর স্ত্রী হিসেবেও পরিচিত।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া আরও থাকছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
নির্মাতা জানিয়েছেন, ইতোমধ্যে ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ এবং আগামী সপ্তাহে সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
