কারিনার মৃত্যু ইস্যুতে জোভানের ক্ষোভ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:৪২ পিএম
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারর মৃত্যুতে সামাজিক মাধ্যমে যখন শোক প্রকাশ করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা, তখন কিছু পোস্টে উল্লাসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।
নিজের ফেসবুক পোস্টে তিনি তীব্র ভাষায় লিখেছেন, “তোরা কখনও অসুস্থ হবি না? তোরা কখনও মরবি না? তোরা আজীবন শুধু তাচ্ছিল্য আর পাপই জমিয়ে যাবি!”
তিনি আরও লেখেন, “মেয়েটা তোদের সকল তাচ্ছিল্যকে পায়ে ঠেলে বিদায় নিয়েছে। তোরা কোনদিন মানুষ হতে পারবি না! তোদের জন্য আমার ঘৃণা!”
সামাজিক মাধ্যমে শোকের পাশাপাশি কিছু অসংবেদনশীল আচরণ দেখা যাওয়ার প্রেক্ষিতে তার এই মন্তব্য এসেছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কারিনা কায়সারকে ভারতের চেন্নাইে নেওয়া হয়। পরে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাই নেওয়া হয়। তার সঙ্গে ছিলেন মা ও দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। চিকিৎসকেরা প্রথমে ফুসফুসের চিকিৎসা শুরু করেন এবং পরে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:
