রবিবার দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৯:৪৭ পিএম
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারর মরদেহ রোববার (১৭ মে) ভারত থেকে দেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
তিনি জানান, আগামীকাল দুপুরে কারিনার মরদেহ দেশে পৌঁছাবে। এরপর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এছাড়া সোমবার (১৮ মে) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় তাকে দাফন করা হবে।
লিভারজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য কারিনা কায়সারকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কারিনা। পরে ওটিটি প্ল্যাটফর্ম ও নাট্যাঙ্গনেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।
কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।
এনএফ৭১/ওতু
বিষয়:
