চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৭:৩৩ এএম

সংগৃহীত

দেশের পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার–সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ মে) তিনি মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই কারিনা কায়সারের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ গণমাধ্যমকে জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। পরে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু হয়। পাশাপাশি লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top