বিচ্ছেদ নিয়ে জল্পনা, মুখ খুললেন মৌনী রায়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

মৌনী রায় ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার-এর দাম্পত্য ভাঙনের গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। সম্প্রতি একে অপরকে আনফলো করার খবর সামনে আসতেই বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানাননি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, নতুন বছরের শুরু থেকেই নাকি সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় এই দম্পতির। গুঞ্জন উঠেছে, সুরজের বিরুদ্ধে প্রতারণা ও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে। এমনকি মৌনীর অর্থনৈতিক ক্ষতির কথাও শোনা যাচ্ছে। যদিও এসব দাবির সত্যতা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

এদিকে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে দিশা পাটানি-র পদক্ষেপ। মৌনীর ঘনিষ্ঠ এই অভিনেত্রীও নাকি সুরজকে আনফলো করেছেন।

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অবশেষে মুখ খুলেছেন মৌনী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন,
“সব সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে ভুয়া খবর ছড়াবেন না। এই সময়ে আমাদের একটু একা থাকতে দিন।”

তবে তাঁদের সম্পর্ক ভেঙেছে কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি অভিনেত্রী।

জানা যায়, ২০১৯ সালে দুবাইয়ে পারস্পরিক পরিচিতদের মাধ্যমে প্রথম পরিচয় হয় মৌনী ও সুরজের। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই বছর সম্পর্কের পর পরিবারের সম্মতিতে ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বিয়েবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অবলম্বনে।



বিষয়:



Top