কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:২৬ পিএম

সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন কান চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবটির ৭৯তম আসর। এই আসরেও নিজের স্টাইল ও উপস্থিতি দিয়ে আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

উৎসবে অংশ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। ছবিগুলোতে তাকে দেখা গেছে দৃষ্টিনন্দন প্যাস্টেল শেডের ফ্লোরাল গাউনে। ফরাসি সৈকতের নীল জলরাশি ও রোদেলা আবহাওয়ার সঙ্গে তার এই লুক তৈরি করেছে এক অনন্য সৌন্দর্য।

হালকা মেকআপ ও ছিমছাম হেয়ারস্টাইলে আলিয়াকে দেখাচ্ছিল স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ। কখনো হাসিমুখে, আবার কখনো গম্ভীর ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

ভক্তদের মতে, এই পোশাকে আলিয়া ভাটকে একেবারে রাজকন্যার মতো লাগছিল। সমুদ্রতীরের খোলা পরিবেশে তার প্রাণবন্ত উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের প্রশংসায় ভাসাচ্ছেন।

উল্লেখ্য, এবারের কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৩ মে পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও সমালোচকদের অংশগ্রহণে জমে উঠেছে এই আন্তর্জাতিক আসর। সমাপনী দিনে ঘোষণা করা হবে মর্যাদাপূর্ণ ‘পাম দ’র’ পুরস্কার।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top