আতাউর রহমানের মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে,দাফন হবে বনানী কবরস্থানে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৫৪ পিএম

সংগৃহীত

স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রথিতযশা অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমান-এর মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে মগবাজারে জানাজা শেষে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার-এ নেওয়া হবে, যেখানে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

এর আগে সোমবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার ও শিল্পী সংগঠনের সূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে তিনি আহত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়।

আতাউর রহমান বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি নাগরিক নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠা করেন এবং বহু গুরুত্বপূর্ণ নাটক নির্দেশনা দিয়েছেন।

তার নির্দেশিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘রক্তকরবী’, ‘গ্যালিলিও’, ‘গডো’র প্রতীক্ষায়’সহ বহু বিখ্যাত মঞ্চনাটক।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষকতা করার পাশাপাশি তিনি নাট্যচর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদকসহ বহু সম্মাননা অর্জন করেন।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top