তারকাজীবন যতটা চকচকে, ততটাই চাপের: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৫২ পিএম

সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়, উপস্থাপনা ও সংগীত—সব ক্ষেত্রেই নিজের অবস্থান তৈরি করলেও এই পথটা তার জন্য সহজ ছিল না বলে জানিয়েছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি নিজের সংগ্রাম, আত্মবিশ্বাস ও তারকাজীবনের চাপ নিয়ে খোলামেলা কথা বলেন।

নুসরাত ফারিয়া বলেন, জীবনে কিছু অর্জন করতে হলে স্ট্রাগল অনিবার্য। তিনি জানান, পড়াশোনায় ভালো করার চেষ্টা করলেও কখনো ক্লাসে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে পারেননি।

তিনি আরও বলেন, তার মা তাকে সবসময় উৎসাহ দিয়েছেন এবং বলেছেন—যেটাই করা হোক, পরিশ্রমের বিকল্প নেই।

অভিনেত্রী জানান, এখন পর্যন্ত তিনি ২৩টি সিনেমা, ৭–৮টি গান এবং দেশ-বিদেশে ৫০০-এর বেশি শো করেছেন। তবে এত অভিজ্ঞতার পরও প্রতিটি পারফরম্যান্সে তিনি নার্ভাস থাকেন এবং প্রতিটা কাজকে নিজের “প্রথম ও শেষ টেক” হিসেবে ভাবেন।

তিনি বলেন, বিনোদন জগত বাইরে থেকে যতটা চাকচিক্যপূর্ণ মনে হয়, বাস্তবে প্রতিদিনই কঠিন চ্যালেঞ্জ থাকে—সবসময় সেরা পারফরম্যান্স, সেরা উপস্থিতি এবং সেরা আচরণ ধরে রাখতে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন ফারিয়া। তার মতে, সামান্য পরিবর্তন বা ভুল হলেও অনলাইনে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়, তাই নিজের সেরাটা দেওয়ার বিকল্প আর কিছু নেই।

এনএফ৭১/ওতু



বিষয়:



Top