তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়কে ঘিরে তৃষার পোস্টে নতুন জল্পনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৪১ পিএম
তামিল চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এ ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় এসেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণান।
সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তৃষা লেখেন, “ভালোবাসা সবসময় সোচ্চার”—সঙ্গে তিনি কাছের মানুষদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এই পোস্টের পরই সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।
গত ১০ মে চেন্নাইয়ে শপথ অনুষ্ঠানে বিজয়ের সঙ্গে তার মায়ের উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে বিজয়ের ভাষণের সময় তৃষাকে আবেগপ্রবণ হতে দেখা গেছে—এমন দাবিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওও ভাইরাল হয়।
দীর্ঘদিন ধরেই থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তারা একসঙ্গে ‘ঘিল্লি’ (২০০৪) থেকে শুরু করে সাম্প্রতিক ‘লিও’ পর্যন্ত একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।
২০২৪ সালে বিজয়ের জন্মদিনে তৃষার একটি পোস্টও আলোচনার জন্ম দিয়েছিল, যেখানে তিনি তাকে “সবচেয়ে ভালো মানুষ” বলে উল্লেখ করেন।
এদিকে থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গমের মধ্যে বিচ্ছেদের খবর ও শপথ অনুষ্ঠানে পরিবারের অনুপস্থিতি নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:
