মা দিবসে দুই সন্তানকে নিয়ে আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন পরীমণি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৬:২৭ এএম

সংগৃহীত

বিশ্ব মা দিবস উপলক্ষে নিজের দুই সন্তানকে নিয়ে বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ছবিতে দেখা যায়, ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়ম-কে দুই পাশে নিয়ে বিছানায় শুয়ে আছেন তিনি।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “শুভ সকাল প্রিয় মা দিবস।”

পোস্টটি প্রকাশের পর ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। অনেকে তাকে একজন দায়িত্বশীল ও স্নেহময়ী মা হিসেবে প্রশংসা করেছেন।

পর্দার ব্যস্ততার মাঝেও সন্তানদেরই জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন তিনি।

উল্লেখ্য, অভিনেতা শরীফুল রাজ-এর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে দুই সন্তানকে নিয়েই সময় কাটছে এই অভিনেত্রীর। জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও মাতৃত্বকে আনন্দ ও গর্বের সঙ্গে উপভোগ করছেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top