বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০২:১২ এএম

সংগৃহীত

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ-এর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বড় চমক হিসেবে থাকছেন নৃত্যশিল্পী ও পারফর্মার নোরা ফাতেহি।

আগামী মঙ্গলবার (১২ মে) কানাডার টরেন্টোর বিএমও ফিল্ড-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন বলে জানা গেছে।

এই মঞ্চে তার সঙ্গে থাকবেন আরও অনেক আন্তর্জাতিক তারকা, যার মধ্যে রয়েছেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, মাইকেল বুবলে, জেসি রেয়েজসহ একঝাঁক গ্লোবাল শিল্পী।

আয়োজকদের মতে, উদ্বোধনী অনুষ্ঠানটি সংগীত, সংস্কৃতি ও ফুটবলের এক বৈশ্বিক মিলনমেলায় পরিণত হবে, যেখানে বিভিন্ন দেশের শিল্পীরা নিজেদের পরিবেশনার মাধ্যমে বিশ্বকাপের উন্মাদনা তুলে ধরবেন।

এদিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অংশেও পারফর্ম করবেন অ্যানিটা, ফিউচার, ক্যাটি পেরি, লিসা, রেমা ও টাইলা-সহ আন্তর্জাতিক সংগীত তারকারা।

ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপ আয়োজন হবে ক্রীড়া ও বিনোদনের ইতিহাসে অন্যতম বৃহৎ বৈশ্বিক আয়োজন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top