বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০২:০৮ এএম
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে এবার প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশ আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। আয়োজক দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
এর মধ্যে কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী সঞ্জয়। তার জন্ম ঢাকায় হলেও তিনি বড় হয়েছেন যুক্তরাষ্ট্রে এবং বর্তমানে সঙ্গীত প্রযোজক ও ডিজে হিসেবে পরিচিত।
কানাডা ফুটবল ফেডারেশন জানিয়েছে, ১২ জুন টরন্টোতে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি সহ একঝাঁক আন্তর্জাতিক তারকা অংশ নেবেন। অনুষ্ঠানটি কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় ও ফুটবলের বৈশ্বিক ঐক্যকে তুলে ধরবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, টরন্টোর এই অনুষ্ঠান কানাডার সংস্কৃতি এবং বিশ্বকাপ ঘিরে বিশ্বব্যাপী উন্মাদনার প্রতিফলন হবে।
আয়োজকেরা আরও জানিয়েছেন, উদ্বোধনী দিনে স্টেডিয়াম গেট খোলা থাকবে ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে, এবং দর্শকদের জন্য থাকবে বিশেষ বিনোদন ও কার্যক্রম।
বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা হবে ১১ জুন, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
এনএফ৭১/ওতু
বিষয়:
