মা দিবসে অপুর আবেগঘন পোস্ট, মাতৃত্ব নিয়ে বার্তা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০২:০৭ এএম

সংগৃহীত

বিশ্ব মা দিবস উপলক্ষে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। রোববার (১০ মে) দেওয়া সেই পোস্টে তিনি মাতৃত্বকে “পবিত্র যাত্রা” হিসেবে উল্লেখ করেন।

তিনি লিখেছেন, “মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।”

তার এই পোস্ট প্রকাশের পর ভক্তরা কমেন্টে শুভেচ্ছা জানান, তবে কিছু সমালোচনামূলক মন্তব্যও দেখা যায়।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল তিনি বিয়ে করেন অভিনেতা শাকিব খান-কে। পরে ২০১৭ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই সময় তাদের সন্তান আব্রাম খান জয়-কে নিয়ে লাইভে এসে বিষয়টি জানান অপু বিশ্বাস।

২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে তিনি তার ছেলেকে নিয়েই জীবনযাপন করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top