মা হতে যাচ্ছেন টিকটকার অনামিকা ঐশী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:২৭ এএম

সংগৃহীত

মা হতে যাচ্ছেন টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে তিনি নিজেই এই সুখবরটি জানান। পরে বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিশ্চিত করেন।

শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ঐশী, যেখানে তার বেবিবাম্প স্পষ্ট দেখা যায়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বোঝাতে পারব না। আমি যেন তোর সেরা মা হতে পারি, এটাই ইচ্ছা।”

গত বছরের অক্টোবরে তিনি মডেল ও অভিনেতা রাসেল খান-কে বিয়ে করেন। জানা গেছে, প্রায় সাত মাস প্রেমের পর তারা বিয়ে করেন। ২০২১ সালে পরিচয় হলেও কিছুদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, পরে আবার সম্পর্ক ঘনিষ্ঠ হয়।

তাদের বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের সমালোচনা ও বিদ্রুপও দেখা যায়। পরে রাসেল খান সেই মন্তব্যের জবাবে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দেন, যা নিয়েও আলোচনা তৈরি হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top