লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৩:০৭ এএম

সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (৯ মে) ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা সামাজিক মাধ্যমে জানান, চিকিৎসকদের পরীক্ষায় কারিনার শরীরে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ শনাক্ত হয়েছে। এর ফলে তার লিভার ফেইলর হয়েছে বলে জানা গেছে। প্রথমে আইসিইউতে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য কারিনা কায়সারকে ভারতে নেওয়ার চেষ্টা চলছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডানা। তিনি বলেন, কারিনা অত্যন্ত মেধাবী ও অসাধারণ একজন মানুষ, তাই এই কঠিন সময়ে সবার আন্তরিক প্রার্থনাই সবচেয়ে প্রয়োজন।

কারিনার আকস্মিক অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top