শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস আসরের ৫ম আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০১:৪৫ এএম

সংগৃহীত

ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)-তে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। ৮ মে শুক্রবার রাতে আয়োজিত এই অনুষ্ঠান হয়ে ওঠে দেশের বিনোদন জগতের তারকাদের এক জমকালো মিলনমেলা।

চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি, সংগীত ও ফ্যাশন—এই পাঁচটি অঙ্গনে অসাধারণ অবদান রাখা শিল্পী ও নির্মাতাদের সম্মান জানাতেই আয়োজন করা হয় এই পুরস্কার অনুষ্ঠান। আয়োজনের সহযোগিতায় ছিল নতুনধারা ও একুশে টেলিভিশন।

সন্ধ্যা গড়াতেই লাল কার্পেটে শুরু হয় তারকাদের আগমন। একে একে উপস্থিত হন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, সংগীতশিল্পী, নির্মাতা ও ফ্যাশন ব্যক্তিত্বরা। আলোকসজ্জা, ক্যামেরার ঝলকানি এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো পরিবেশ পরিণত হয় উৎসবমুখর এক আয়োজনে।

অনুষ্ঠানজুড়ে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীতানুষ্ঠান। দেশের খ্যাতিমান শিল্পীদের পারফরম্যান্স দর্শকদের উপহার দেয় আনন্দ ও বিনোদনের এক ভিন্ন মাত্রা। একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।

বিনোদন অঙ্গনের নির্মাতা, প্রযোজক, কলাকুশলী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সব মিলিয়ে বাইফা অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর হয়ে ওঠে তারকাখচিত এক বর্ণাঢ্য রাত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top