দুবাইয়ের গালা নাইটে পারফর্ম করবেন জায়েদ খান ও নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০১:৪৩ এএম
বিচিত্র ফ্যাশন ও ভিন্নধর্মী পারফরম্যান্সের কারণে প্রায়ই আলোচনায় থাকা জায়েদ খান আবারও আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই ঢালিউড অভিনেতা এবার অংশ নিচ্ছেন দুবাইয়ের একটি বিশেষ গালা নাইটে।
আগামী ১৭ মে অনুষ্ঠিতব্য এই আয়োজনটি ক্রাউন প্লাজা হোটেল-এ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের নাম “আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইট”, যেখানে বিভিন্ন দেশের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান অংশ নেবে।
এই আয়োজনে জায়েদ খানের সঙ্গে পারফর্ম করবেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। আয়োজকদের মতে, দুই তারকার উপস্থিতি ও পরিবেশনা পুরো অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলবে।
জায়েদ খান জানান, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও এবার এশিয়ার একটি বড় ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। তার ভাষায়, “এবার দুবাইয়ে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে পারফর্ম করব, সঙ্গে থাকবেন নুসরাত ফারিয়া।”
তিন দিনব্যাপী এই প্রদর্শনীর শেষ দিনে রাজকীয় গালা নাইট অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের ২০টিরও বেশি দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
