এক রাতেই বড় তারকাদের কোটি ফলোয়ার উধাও

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ১২:০৬ এএম

সংগৃহীত

হঠাৎ করেই বিশ্বের বহু জনপ্রিয় তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বড় ধরনের ফলোয়ার কমে যাওয়ার ঘটনা ঘটেছে। এক রাতেই হলিউড, বলিউড এবং ক্রীড়াজগতের বহু তারকা লাখ লাখ ফলোয়ার হারিয়েছেন বলে বিভিন্ন অনলাইন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে “দ্য গ্রেট পার্জ অব ২০২৬” নামে আলোচনা শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ভুয়া, নিষ্ক্রিয় ও বট অ্যাকাউন্ট সরানোর একটি বড় অভিযান চালাচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ফলোয়ার হ্রাস ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এই ঘটনায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিশ্বখ্যাত তারকাদের অ্যাকাউন্টে। কাইলি জেনার, ক্রিশ্চিয়ানো রোনালদো, সেলেনা গোমেজ, টেইলর সুইফট, কেটি পেরি, কিম কার্দাশিয়ান, জেনিফার লোপেজ এবং প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকের ফলোয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, জাস্টিন বিবার, রিহানা ও বিয়ন্সেসহ অনেক তারকার অ্যাকাউন্টেও বড় ধরনের পরিবর্তন দেখা গেছে।

শুধু তারকারাই নয়, অনেক কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারও ফলোয়ার হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অনেকে জানিয়েছেন, কিছু বৈধ অ্যাকাউন্টও ভুলভাবে সরিয়ে ফেলা হতে পারে। সব মিলিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই লাখ লাখ বট ও স্প্যাম অ্যাকাউন্ট অপসারণ হওয়ায় ফলোয়ার সংখ্যায় এই বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top