‘রকস্টার’ টিজারে আলোচনায় শাকিব খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ১২:০৪ এএম

সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর আবারও বড় পর্দায় আলোচনায় এসেছেন। নিয়মিত টেলিভিশন নাটকে কাজ করে দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠা এই অভিনেত্রীর প্রথম বড় পর্দার অভিষেক হয় শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে, যেখানে তিনি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন।

এরই ধারাবাহিকতায় এবার আবারও সুপারস্টার শাকিব খান-এর বিপরীতে নতুন সিনেমা ‘রকস্টার’-এ দেখা যাবে সাবিলা নূরকে।

সম্প্রতি প্রকাশিত ‘রকস্টার’ সিনেমার টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্নধর্মী ও অ্যাকশননির্ভর লুকে, যেখানে কনসার্ট পারফরম্যান্স থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য—সবই ছিল চোখে পড়ার মতো।

টিজার প্রকাশের পর নিজের অনুভূতি প্রকাশ করে সাবিলা নূর বলেন,

“এত বড় এবং স্মরণীয় একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

তিনি আরও জানান, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল অনুপ্রেরণামূলক। তার ভাষায়,

“তার কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদারিত্ব সত্যিই প্রশংসনীয়।”

‘রকস্টার’ সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে আরও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা এবং গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান-কে।

মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় একজন রকস্টারের উত্থান-পতনের গল্প তুলে ধরা হয়েছে। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top