তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইমন চক্রবর্তী এবার বিজেপির মঞ্চে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ১১:০৪ পিএম

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক পরিবর্তনের প্রাক্কালে নতুন করে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। কলকাতায় বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তার গান পরিবেশনের সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্র অনুযায়ী, শপথের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে রবীন্দ্রসংগীত পরিবেশনের জন্য ইমন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা আসেনি।

তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইমন চক্রবর্তী দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তিনি রাজ্য সরকারের কাছ থেকে ২০২২ সালে ‘বঙ্গভূষণ’ এবং ২০২৪ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা পান।

এর আগে বিভিন্ন নির্বাচনী প্রচারণা ও সরকারি অনুষ্ঠানে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সময় তিনি বলেছিলেন, “দিদি যেখানে, আমি সেখানে।”

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বদলের পর থেকে ইমন চক্রবর্তী এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তার সম্ভাব্য এই অংশগ্রহণ ঘিরে সাংস্কৃতিক মহল ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top