বাইফা অ্যাওয়ার্ডে সেরা গীতিকার ও সুরকারের পুরস্কার পেলেন মাহবুবুল খালিদ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ১১:০২ পিএম

সংগৃহীত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডে সেরা গীতিকার ও সুরকারের সম্মাননা পেয়েছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ।

‘মাগুরার ফুল’ শিরোনামের হৃদয়স্পর্শী গানের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন। শুক্রবার (৮ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বাইফা অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।

গানটি গত বছর মাগুরায় ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় নিহত ৮ বছর বয়সী শিশু আছিয়াকে কেন্দ্র করে রচিত। শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির উদ্দেশ্যে গানটি লেখা হয়েছে বলে জানান গীতিকার।

গানটির কথা ও সুর দুটিই করেছেন মাহবুবুল খালিদ। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

‘মাগুরার ফুল’ গানের মাধ্যমে সমাজে সব ধরনের সহিংসতা, বিশেষ করে শিশু ও নারীর প্রতি নির্যাতনের বিরুদ্ধে সচেতনতার আহ্বান জানানো হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top