কান উৎসবে নজর কাড়বেন যেসব তারকারা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ০৯:৪৫ পিএম
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১২ থেকে ২৩ মে ফ্রান্সে অনুষ্ঠিত হবে এবারের আসর। বরাবরের মতো এবারও উৎসবে অংশ নিচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকারা।
এবার সবচেয়ে বেশি নজর থাকবে ঐশ্বরিয়া রাই ও আলিয়া ভাট-এর দিকে। কয়েক বছর ধরে নিয়মিত কান উৎসবে অংশ নিচ্ছেন ঐশ্বরিয়া। আর গত বছর প্রথমবার অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন আলিয়া।
নিজের অংশগ্রহণ নিয়ে আলিয়া বলেন, “দ্বিতীয়বার কান উৎসবে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। গত বছরের অভিজ্ঞতা ছিল অসাধারণ।”
এবার প্রথমবারের মতো কান উৎসবের রেড কার্পেটে হাঁটবেন তারা সুতারিয়া। এছাড়া উপস্থিত থাকবেন মৌনী রায় ও জ্যাকুলিন ফার্নান্দেজ।
এনএফ৭১/ওতু
বিষয়:
