‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক অভিযোগ সিয়াম মৃধার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ০৯:৪৪ পিএম

সংগৃহীত

মুক্তির অপেক্ষায় থাকা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ছোট পর্দার অভিনেতা সিয়াম মৃধা দাবি করেছেন, সিনেমাটির কিছু অংশ নির্মাণ করা হয়েছে ঈদুল ফিতরের নাটক ‘কারিশমা’র কাটা দৃশ্য ব্যবহার করে।

বৃহস্পতিবার (৭ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, নাটকটির শুটিংয়ের সময় শিল্পীদের পুরো সত্য জানানো হয়নি। পরে সেই ফুটেজ সিনেমায় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সিয়ামের ভাষ্য অনুযায়ী, ‘কারিশমা’ নাটকটি পরে ‘নায়িকার মেজাজ গরম’ নামে প্রচার করা হয়। তবে শুটিংয়ের সময় ধারণ করা গান ও অ্যাকশন দৃশ্য নাটকে না থাকলেও পরে সেগুলো সিনেমায় ব্যবহারের বিষয়টি জানতে পারেন তারা।

এ ঘটনায় শোবিজ অঙ্গনে কাজের সততা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেতা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top