ঈদে মুক্তি পাচ্ছে মাহিয়া মাহির নতুন সিনেমা ‘অফিসার’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ০৩:১০ এএম
দেশের বাইরে অবস্থান করলেও ঢালিউড নায়িকা মাহিয়া মাহি-এর নতুন সিনেমা অফিসার ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছেন এর নায়ক ডি এ তায়েব। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী অ্যাকশন গল্প উপহার দিতে যাচ্ছে এই সিনেমা।
দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকা মাহিয়া মাহি এই সিনেমার মাধ্যমে আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন। সিনেমা সংশ্লিষ্টদের মতে, এতে তাকে আগের চেয়ে ভিন্ন ও নতুন রূপে দেখা যাবে।
সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এস জি প্রোডাকশন।
এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, আনহা তামান্না, হাবিব খান, সুমন মাহমুদ, শরীফ সারওয়ার ও মুকুল চৌধুরীসহ অনেকে।
চিত্রনাট্য লিখেছেন দেবাশীষ সরকার, চিত্রগ্রহণে আছেন আসাদুজ্জামান মজনু এবং রূপসজ্জার দায়িত্বে রয়েছেন জামাল ও শামীম রেজা।
সিনেমাটি নিয়ে এখনই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। নির্মাতারা আশা করছেন, ঈদে দর্শকদের মাঝে এটি ভালো সাড়া ফেলবে এবং প্রেক্ষাগৃহে নতুন আকর্ষণ তৈরি করবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
