ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ‘সুদর্শন পুরুষ’ এডলফ খান আটক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ০১:২৮ এএম

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা মডেলিং শেখানোর নামে এক লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এডলফ খানকে আটক করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার পর কার্জন হলে তাকে কয়েকজন শিক্ষার্থী আটকে রাখেন।

রাতে পৌনে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এসময় তিনি তিন দিনের সময় চেয়ে বলেন, তার মধ্যে টাকাগুলো পরিশোধ করবেন। পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

এডলফ খান পরে কার্জন হলের গেট দিয়ে বের হন। গণমাধ্যম কর্মীরা তার কাছে মন্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। শিক্ষার্থীরা তাকে প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে আটকে রেখেছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top