নীতিবাক্য প্রচারকারীদের কড়া বার্তা পরীর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ০১:৪২ এএম
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও নজর কেড়েছেন। রূপালি পর্দার পাশাপাশি তার সরব উপস্থিতি সব সময়ই ভক্তদের নজর কাড়ে। এবার তিনি নীতিবাক্য প্রচারকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন।
পরীমণি লিখেছেন,
“নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।”
নেটিজেনদের ধারণা, সাম্প্রতিক সময়ে যারা পরীমণিকে অপ্রাসঙ্গিক সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ করছেন, তাদের উদ্দেশ্যেই তিনি এই পোস্ট করেছেন।
একজন নেটিজেন কমেন্টে লিখেছেন,
“নীতির কথা বলা সহজ, কিন্তু সেটা নিজের জীবনে মানা আরেকটা লেভেলের ব্যাপার।”
অন্যজন মন্তব্য করেছেন,
“আসলেই ভেবে দেখা উচিত।”
পরীমণির এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমর্থনও পেয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
