বরুণ ধাওয়ানের কন্যা লারা বিরল রোগে আক্রান্ত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১১:৫৩ পিএম
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছেন। সম্প্রতি জানা গেছে, তার দেড় বছর বয়সী কন্যা লারা ডিডিএইচ নামক বিরল শারীরিক সমস্যায় আক্রান্ত। এই রোগে কোমরের হাড়ের গঠন সঠিকভাবে গড়ে ওঠে না, যার ফলে হাঁটা-চলায় সমস্যা দেখা দেয় এবং এক পা অন্যটির চেয়ে লম্বা হয়ে যায়।
বরুণ জানান, লারাকে ছোট বয়সে ‘স্পাইকা কাস্ট’ নামক বিশেষ ব্রেস পরানো হয়েছিল, যা আড়াই মাস ধরে থাকতে হয়েছিল। যদিও এটি ছিল কষ্টকর, বর্তমানে লারাকে আর এটি পরতে হচ্ছে না এবং কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি।
বরুণ ধাওয়ান ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাতাশা দালাল-এর সঙ্গে। ২০২৪ সালের ৩ জুন তাদের কন্যা লারার জন্ম হয়। অভিনেতা জানিয়েছেন, মেয়ের বাবা হওয়ার পর তিনি আরও সংবেদনশীল হয়েছেন এবং সন্তানের জন্য সবকিছু করতে প্রস্তুত।
জীবনের এই কঠিন সময়ে বরুণ ধাওয়ানের সবচেয়ে বড় সহায়ক ও অনুপ্রেরণা তার বাবা, পরিচালক ডেভিড ধাওয়ান।
এনএফ৭১/ওতু
বিষয়:
