উন্নত চিকিৎসার অভাব
ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন বেজ বাবা সুমন
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২১, ০৫:২৯ পিএম
দেশের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী বেজ বাবা সুমন লড়াই করছেন ক্যান্সারের সঙ্গে। করোনার কারণে নিতে পারছে না উন্নত চিকিৎসা। গত বছর চিকিৎসার জন্য তার জার্মানি যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেখানে যাওয়ার অনুমতি মেলেনি।
এতে করে মারাত্মক আকার ধারণ করেছে সুমনের শারীরিক অবস্থা। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ।
তিনি জানান, সুমনের স্পাইনাল কর্ডের ব্যথা অনেক বেড়েছে। ক্রমেই যেন তা বাড়ছে। যন্ত্রণায় কাতরাচ্ছেন প্রতিনিয়ত। চিকিৎসকরা বলছেন জরুরি ভিত্তিতে এর উন্নত চিকিৎসা করাতে হবে। তাকে দ্রুত জার্মানিতে নিয়ে যাওয়া দরকার।
সুমনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
এনএফ৭১/জেএস/২০২১
