বলিউড ছাড়লেও শেকড় মনে রেখেছেন প্রিয়াংকা চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পিএম

সংগৃহীত

একসময়ের জনপ্রিয় দেশিগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বর্তমানে হলিউডে ক্রমাগত কাজ করে চলেছেন। দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকার পরও তিনি নিজের শেকড়কে ভুলে যাননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংকা চোপড়া জানিয়েছেন, বলিউড ছাড়ার ইচ্ছা তার কখনোই ছিল না। তবে হিন্দি সিনেমার বাইরে গিয়ে কাজ করার প্রবল আগ্রহ এবং নতুন সুযোগের কারণে তিনি হলিউডে পাড়ি দিয়েছেন।

তিনি বলেন, “বলিউডে আমার সাফল্য কম ছিল না। বরং ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করার সময়ই আমি হলিউডে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। বলিউডে কাজের সময় অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হই। সেখানে আমি স্বাভাবিকভাবে নিজের কাজের স্বাধীনতা পেতাম না। এখন আমি যেখানেই কাজ করি, কোনো অসুবিধা নেই এবং মনের মতো কাজ করতে পারছি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top