‘আলফা’ ওটিটিতে নয়, বড় পর্দায় মুক্তি পাবে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পিএম

সংগৃহীত

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নারীপ্রধান সিনেমা ‘আলফা’ নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক তোলপাড় হয়েছিল। শুরু হয়েছিল গুঞ্জন, বক্স অফিসে পূর্ববর্তী ছবি ওয়ার ২ ও মর্দানি-র ব্যর্থতার কারণে আলিয়া ভাট ও শর্বরী অভিনীত এই সিনেমাটি সরাসরি ওটিটিতে মুক্তি পাবে। প্রিয় নায়িকার নতুন ছবি হলে নয়, অনলাইন প্ল্যাটফর্মে আসার খবর জানিয়ে আলিয়াভক্তদের মধ্যে হতাশার ছায়া নেমেছিল।

তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্মাতারা সব শঙ্কা দূর করে নিশ্চিত করেছেন, ‘আলফা’ বড় পর্দাতেই মুক্তি পাবে। সূত্রের খবর, ছবিটির কিছু ভিএফএক্স কাজ বাকি থাকায় এটি চলতি বছরের এপ্রিলে দর্শকদের দেখা যাবে।

এর আগে ছবিটি গত বছরের আগস্ট ও ডিসেম্বর-এ মুক্তির কথা থাকলেও বারবার পিছিয়েছে। উল্লেখ্য, রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাট জানান, স্পাই ইউনিভার্সে নারী হিসেবে অ্যাকশন সিনেমার নেতৃত্ব দেওয়া তার জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top