ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান মা হতে যাচ্ছেন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ এএম
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান মা হতে যাচ্ছেন। প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ নিতে যাচ্ছেন—এমন সুখবরটি নিজেই দৈনিক যায়যায়দিন কে নিশ্চিত করেছেন।

প্রিয়াঙ্কা জামান জানান, “প্রথমবার মা হতে যাচ্ছি—এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এই সুখবরে আমাদের দুই পরিবারেই আনন্দের বন্যা বইছে। আমি সবার কাছে দোয়া চাই।”

গত ৯ নভেম্বর, পুরান ঢাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রিয়াঙ্কা জামানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামীর নাম রাকিবুল হাসান। তিনি নারায়ণগঞ্জের সন্তান এবং পেশায় একজন ব্যবসায়ী। বিয়ের পরদিনই নবদম্পতি পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।

ছোট ও বড় পর্দায় নিয়মিত কাজ করছেন প্রিয়াঙ্কা জামান। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। এছাড়া মুক্তিপ্রাপ্ত ও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’ এবং ‘তবুও প্রেম দামি’।
বিষয়:
